আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২০, ১:৪৪ অপরাহ্ণ




বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ২৫ কিলোমিটার যানজট

বাহাদুর ডেস্ক :

অতিরিক্ত গাড়ির চাপে টাঙ্গাইল শহর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরবঙ্গমুখী প্রায় ২৫ কিলোমিটার মহাসড়ক যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে।

ভোর থেকে ধীরগতিতে গাড়ি চললেও ১১টা থেকে প্রায় একঘণ্টা গাড়ি দাঁড়িয়েছিল। সিরাজগঞ্জের দিকে গাড়ি টানতে না পারায় প্রায় ১১টা থেকে ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা বন্ধ ছিল।

করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই ঘরে ফিরছে হাজারো মানুষ। যানজটে পড়ে দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। বিশেষ করে শিশু ও নারীরা রয়েছে চরম কষ্টে। তবে ঢাকার দিকে মহাসড়কের অপর লেন চালু রয়েছে।

ট্রাফিক পরির্দশক ইফতেখার নাসির রোকন জানান, দুটি ফেরিঘাট বন্ধ হওয়ায় হাজার হাজার গাড়ি এই মহাসড়ক দিয়ে চলাচল করছে। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে শহর থেকে হাজার হাজার মানুষ গ্রামে ছুটছে। দুপুর ১২টার পর থেকে ধীরগতিতে গাড়ি চলছে।

মহাসড়কটিতে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। মানুষজন ট্রাকে চড়েই গ্রামে ছুটছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাকে ও পিকআপ ভ্যানে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে।

গত বুধবার থেকে শুরু হওয়া যানজট আজও অব্যাহত রয়েছে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত মির্জাপুরে প্রায় ৩০ কিলোমিটার যানজট ছিল। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু সেতু এলাকায় যানজট।

শ্রমিক রহিজউদ্দিন ট্রাকে করে যাচ্ছেন বগুড়ার সোনাতলা গ্রামের বাড়িতে। কম ভাড়ার কারণে ট্রাকে করে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে বাড়ি ফিরছেন।

তিনি বলেন, ‘শহরে কোনো কাজ নাই, তাই বাড়ি যাচ্ছি। মরলি বউ ছাওয়াল লিয়ে এক সাথে মরব।’

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১