আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৩, ২০২৪, ৮:০৫ অপরাহ্ণ




ব্রাজিলে নতুন কোচ, বাদ পড়ার শঙ্কায় নেইমার

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা চার তারকা হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ব্রাজিলের নেইমার।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার গত অক্টোবরে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নেমে বাম হাঁটুর লিগামেন্টে গুরুতর চোক্রান্ত হন। ইনজুরতে ধুকতে থাকা নেইমারকে বাদ দিয়েই ব্রাজিলকে এগিয়ে নিতে চান দলটির নতুন কোচ ডোরিভাল।

সম্প্রতি ফার্নান্দো দিনিজের ছাঁটাইয়ের পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোরিভাল। ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগের পর তিনি বলেছেন, ‘বিশ্বের তিনজন সেরা খেলোয়াড়ের মধ্যে নেইমার একজন, এতে কোন সন্দেহ নেই। সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এ কারণে জাতীয় দলের কথা উঠলেই তার নামটা চলে আসে।’

তিনি আরও বলেন, ‘নেইমার এখন যেহেতু ইনজুরিতে, কাজেই তাকে ছাড়া আমাদের এগিয়ে যেতে হবে। দলে ফিরতে হলে তাকে পুরোপুরি ফিট হয়ে ফিরতে হবে।’

এর আগে ২০১০ সালে নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখার কারণে ডোরিভালকে চাকরিচ্যুত করেছিল সান্তোস। সেই স্মৃতি মনে করে ডোরিভাল বলেন, ‘আমার সাথে নেইমারের কোন সমস্যা নেই। সান্তোসে যা হয়েছিল তা প্রত্যাশার বাইরে ছিল। সান্তোস আমাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল। আমি তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছি। কিন্তু এখানে নেইমারের সাথে আমার কোন সমস্যা হয়নি। যতবারই আমরা মিলিত হয়েছি সবসময়ই সেখানে ইতিবাচক পরিস্থিতি ছিল। সব মিলিয়ে ফুটবলে এমন হতেই পারে। এটাই স্বাভাবিক।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১