জাতীয়পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোমবার গত (০১ জানুয়ারি/২৪) ময়মনসিংহের গৌরীপুরে জাতীয়পার্টির উদ্যোগে পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর। বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সিনিয়র সহসভাপতি আবুল হাসিম খান পাঠান, সাবেক আহŸায়ক কামরুল আহসান দিবাকর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, আইন বিষয়ক সম্পাদক মো. নুরুল হক, পৌর জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, রফিকুল ইসলাম রফিক, মাওহার সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক জায়দুল ইসলাম, রামগোপালপুরের আহŸায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহŸায়ক মো. মজিবুর রহমান, মো. ফজলুল হক, ডৌহাখলার আহŸায়ক কারিম উদ্দিন, বোকাইনগরের সভাপতি আব্দুল গফুর, অচিন্তপুরের সভাপতি মো. চাঁন মিয়া, আজিজুল হক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহনাটী ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার, সিধলা ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুব সংহতির আহŸায়ক মো. সোহেল রানা, ছাত্র সমাজের লিমন হাসান, উজ্জল মিয়া প্রমুখ।