আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৩, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ




ইসরায়েল ফুটবল দলকে আর স্পন্সর করবে না পুমা

ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে আর স্পন্সর করবে না ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা। ২০২৪ সাল থেকে ইসরায়েল ফুটবল দলকে কোনো ধরনের স্পন্সরশিপ না দেওয়ার কথা জানিয়েছে পুমা। কোম্পানিটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

জার্মান এই প্রতিষ্ঠানের মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে কোনো ধরনের চাপ বা বয়কটের কারণে তারা এ সিদ্ধান্ত নেননি, বরং গত বছরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ২০২৪ সালে ইসরায়েল ফুটবল দলকে কোনো স্পন্সরশিপ দেওয়া হবে না।

রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে পুমা মুখপাত্র বলেছেন, সার্বিয়া, ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশের ফুটবল সংস্থার সঙ্গে তাদের কোম্পানির চুক্তির মেয়াদ ২০২৪ সালের আগেই শেষ হওয়ার কথা। এই চুক্তির মেয়াদ আর বাড়ানো হবে না।

ওই মুখপাত্র আরও বলেছেন, পুমা শিগগিরই বেশ কয়েকটি নতুন জাতীয় দলের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করবে।

উল্লেখ্য,পুমা ২০১৮ সাল থেকে ইসরায়েলি ফুটবলারদের ক্রীড়াসামগ্রী সরবরাহের জন্য চুক্তি করে। তারপর থেকে কোম্পানিটি নিজেদের কর্মীদের বয়কট আহ্বানের মুখোমুখি হয়েছে। এরপর এ সিদ্ধান্তের ঘোষণা এলো।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১