আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১১, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

“সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ
অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও ঈশ্বরগঞ্জ উপজেলা সু-শাসনের জন্য নাগরিক সুজনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত গণতন্ত্র অলিম্পিয়াডে ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ, আইডিয়াল কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ,সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল
মাদরাসা, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ৩শ ৯৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াই সর্বোচ্চ নাম্বারধারী ১০জনের মাঝে ৭জনকে মেডেল ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ময়মনসিংহ জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, আঞ্চলিক একাউন্স
অফিসার রেজাউল করিম, এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হোসাইন, মিপসের ময়মনসিংহ জেলা ম্যানেজার আক্তারুজ্জামান, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কামাল,
সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ৷




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১