ময়মনসিংহের তারাকান্দায় আ,লীগ প্রার্থীর মোটর সাইকেলযোগে শোডাউনে বাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান, ময়মনসিংহ – (তারাকান্দ-ফুলপুর) আসনের আ’লীগ মনোনীত প্রার্থী গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহকারী রিটার্নিং অফিসারের কার্যলয়ে মনোনয়নপত্র দাখিলের পর বিকালে বিশাল শোডাউন ও মিছিলে যোগ দিতে বিষকা ইউনিয়ন ছাত্রলীগের সহ -সভাপতি শিমুলিয়া গ্রামের শামসুদ্দিনের পুত্র শামীম হাযদার (২৬) মোটর সাইকেলযোগে তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজের কাছে পৌছলে বকশীগন্জগ্রামী দ্রুতগামী বাসের ধাক্কা গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহতে মরদেহ তার বাড়িতে রয়েছে বলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনি পক্রিয়াধীন আছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহ মর্গে রয়েছে।