ময়মনসিংহের তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিএনপির ৩ নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে মঙ্গলবার রাতে পুলিশ তারাকান্দা উত্তর বাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন এক নির্মানধীন বাড়ির সামনে থেকে ময়মনসিংহ (উঃ) জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি মোঃ মফিদুল ইসলাম (৪০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া গালাগাও ইউনিয়নের ভুষাগন্জ বাজারে ব্যবসায়ী বারইপুকুরিয়া গ্রামের আবুল কাশেমের পুত্র রাসেল মিয়া (৩০) ও কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামের আবুল হাসনাত( ২৭)কে গ্রেপ্তার করে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ধুত আসামীদের বুধবার বিজ্ঞ আদালতের সোপর্দ করা হযেছে।