আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৫, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ




ময়মনসিংহে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড ও পুলিশের উপর ককটেল বিস্ফোরণ করায় গ্রেফতার ৯

ময়মনসিংহে দাঙ্গা সৃষ্টি করে রাষ্ট্র বিরোধী শ্লোগান দিয়ে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশের উপর ককটেল নিক্ষেপ করায় নয় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, রিয়াদুল ইসলাম শাহীন, রাকিবুল হাসান, মোঃ শফিকুল ইসলাম হামিম, মোঃ হুমায়ুন কবির, মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ আওলাদ হোসেন, মাসুদ রানা। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাটি বাড়েরা এলাকা থেকে কোতোয়ালী পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরিত ককটেলের টুকরা উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর ৩ নং ফাড়ির ইনচার্জ শনিবার সকালে চরপাড়া এলাকায় ডিউটিকালে খবর পায় ভাটি ভাড়েরা ঢাকা-বাইপাস মহাসড়কে ময়মনসিংহ হোমিও হলের সামনে একদলভূক্ত উশৃঙ্খল জনতা দাঙ্গা সৃষ্টি করে রাষ্ট্র বিরোধী শ্লোগান দিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকান্ড করছে। এ সংবাদের সত্যতা যাচাই করে কর্তৃপক্ষের পরামর্শে দ্রæত ঘটনাস্থলে পৌঁছলে চক্রটি পুলিশকে লক্ষ করে ৭/৮টি ককটেল বিস্ফোরণ করে। এ সময় পুলিশ উপরোক্ত নয়জনকে গ্রেফতার করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ টি বিস্ফোরিত কসটেপ মোড়ানো জর্দার কৌটা, এবং বিস্ফোরিত ককটেলের ৩ টি টুকরা উদ্ধার করে। এ ঘটনায় ৩ নং ফাড়ির ইনচার্জ বাদি হয়ে আড়াইশতজনের নামে মামলা করেন। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন, মামলার সুষ্ঠ তদন্ত, ন্যায় বিচার, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামী কর্তৃক দেশ বিরোধী এহেন ষড়যন্ত্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও তাদের ভবিষ্যত রাষ্ট্র বিরোধী বেআইনী কার্যকলাপের তথ্য উপাত্ত সংগ্রহ, ককটেল প্রাপ্তির উৎস এবং ঘটনায় জড়িত মূল হোতাদের সনাক্ত করণে ৫ দিনের রিমান্ডসহ রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১