আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৭, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ




ইসরাইলের পালটা হামলা, অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় পালটা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক। খবর বিবিসি।

এর আগে শনিবার সকালে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালায় হামাস। এতে ৪০ ইসরায়েলি নিহত হয়। আহত হয় অন্তত সাড়ে ৭০০।

ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে আকস্মিক হামলা চালানোর পাশাপাশি হামাস বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে আটক করেন বা গুলি করে হত্যা করেন। এছাড়া অবৈধ বসতিস্থাপনকারী বেসামরিক অনেক মানুষকেও আটক করা হয়।

আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।

হামলার পর ইসরাইলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

নেতানিয়াহুর ভাষণের কিছু সময় পর থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে দখলদার ইসরাইলি বিমান বাহিনী।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১