আজ শনিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৩০, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ




ব্যবসায়ীদের কাছে টিসিবির পণ্য বিক্রি, পলাতক যুবলীগ নেতা

ফেনীর দাগনভূঞায় অবৈধভাবে বিক্রির সময় টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজারের পাশে নজরুল বাঙালি ট্রেডার্সে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল বাঙালি ট্রেডার্সের নামে রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন যুবলীগ নেতা নজরুল ইসলাম বাঙালি। টিসিবির ডিলারশিপ নেওয়ার পর থেকে তিনি দলীয় প্রভাব খাটিয়ে এসব পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতিনিয়ত বিক্রি করে আসছেন।

তিনি উপজেলা যুবলীগের পদবিধারী হওয়ায় কেউ ভয়ে তার এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি। টিসিবির পণ্য যারা প্রকৃতভাবে পাওয়ার কথা, তারা পায় না অথচ তিনি এসব পণ্য অবৈধভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে  বিক্রি করছেন।

প্রতিবারের মতো শুক্রবার সন্ধ্যার টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা শুরু করলে খবর পেয়ে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল। এসিল্যান্ড আসার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ডিলার নজরুল ইসলাম বাঙালি।

এ বিষয়ে টিসিবির ডিলার নজরুল বাঙালি ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাঙালিকে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং টিসিবির মালামাল জব্দ করি। তবে ডিলার পালিয়ে গেছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০