আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ




বাবরের ‘সিংহাসন’ ছিনিয়ে নেবেন গিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান ওডিআই সিরিজে ভারতীয় ওপেনার শুভমান গিল তার ব্যাটিং ফর্মের ধারাবাহিকতা যেভাবে অব্যাহত রেখেছেন, তাতে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের সিংহসন তথা তার এক নম্বর ওডিআই ব্যাটারের তকমা ছিনিয়ে নেবেন তিনি

গত বুধবার সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিং আপডেট করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে দেখা যায়, গিল বর্তমানে ৮১৪ পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওডিআই ব্যাটসম্যানদের দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে থাকা বাবর আজমের থেকে তিনি মাত্র ৪৩ রেটিং পয়েন্ট (৮৫৭) পিছিয়ে রয়েছেন।

কিন্তু তার পর গিল শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৬৩ বলে ৭৪ রান করেছেন এবং রোববার দ্বিতীয় ওডিআইতে ৯৭ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।

মনে করা হচ্ছে, এই দুটি অসাধারণ ইনিংস সম্ভবত গিলকে ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে যেতে পারে। পরবর্তী র‌্যাঙ্কিং আপডেট আগামী বুধবার প্রকাশ হওয়ার কথা রয়েছে।

ভারতীয় ওপেনার ২০২৩ এশিয়া কাপেও তার ব্যাটিং দক্ষতা প্রদর্শন করেছেন, যেখানে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আবির্ভূত হন। তিনি ছয় ইনিংসে ৭৫.৫০ গড়ে ৩০২ রান সংগ্রহ করেছেন।

চলতি বছর গিল ওয়ানডে ফরম্যাটে ২০ ইনিংসে মোট ১২২১ রান করেছেন। সেই তুলনায় পাকিস্তান অধিনায়ক একই বছরে ১৫ ইনিংসে ৭৪৫ রান করেছেন।

ক্রিকেট পাকিস্তান বলেছে, এই অসাধারণ ধারাবাহিকতা এবং তার সাম্প্রতিক অসামান্য পারফরম্যান্স দৃঢ়ভাবে গিলকে ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানের জন্য শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১