আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৩, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ণ




তারাকান্দায় ট্রাকের চাকায় পিষ্টে স্কুল শিক্ষক নিহত

ময়মনসিংহের তারাকান্দায় ্ট্রাকের চাকায় পিষ্টে রেজাউল মাসুদ (৪১) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার ১৩ সেপ্টেম্বর ভোর সারে ৬ টার ময়মনসিংহ – নেত্রকোনা সড়কের  তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ গ্রামীন ব্যাংকের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত রেজাউল মাসুদ ময়মনসিংহ জেলার  মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম   গ্রামের মৃত- সোলায়মান সরকারের ছেলে ও মোগলটোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ সুত্রে জানাযায় বুধবার সকালে রেজাউল মাসুদ তার স্ত্রী পূর্বধলা থানায় কর্মরত মহিলা পুলিশ কনস্টেবল সুরমা খাতুনের বাসা থেকে মুক্তাগাছা যাওয়ার পথে তারাকান্দা থানার কাশিগঞ্জ গ্রামীন ব্যাংকের সামনের সড়কে একটি বালু বোঝাই ট্রাককে অভারটেক করতে গিয়ে  ভাংগা রাস্তায়    বালু বোঝাই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ ও চালক সাদেকুল ইসলামকে আটক করে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে  পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর টিএ পরীক্ষা শেষে পরিবারের আবেদনের প্রেক্ষীতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০