সবাই যদি হই জোট, বাল্যবিবাহ হবে প্রতিরোধ -এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলার বরবিলা আব্দুল আজিজ মুন্সি বিদ্যালয় প্রাঙ্গনে বেসরকারি প্রাথমিকবিদ্যালয় প্রাঙ্গণে ও হরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পৃথক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা সভাপতিত্ব করেন,এফ এইচ এসুসিয়েশনের ময়মনসিংহ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ।
হরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন।
বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জমান।এফ এইচ এসোসিয়েশনের চাইল্ড প্রোমোটার অলড্রিন হাউইসঞ্চালনায় আলোচনা সভা আরো বক্তব্য রাখেন,চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম, সাবেক চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর যুব নেতা মোক্তার হোসেন গন্যমান্য ব্যক্তি কামরুজ্জামান,এফ এইচ কমিটি টিম লিডার জিল্লুর রহমান প্রমুখ।
অপরদিকে চর বড়বিলা আব্দুল আজিজ মুন্সী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা প্রধানঅতিথি ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন খাতুন,বিশেষ অতিথি ছিলেন, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা সেলিম, সাবেক চেয়ারম্যান মুরশেদুল আলম, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।আলোচনা সভার শেষে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনা বিষয় নাটিকা মঞ্চস্থ হয়।