আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : জুলাই, ২৭, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে দু’দিন ব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দু’দিন ব্যাপি উপজেলা সাহিত্য মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম ওই মেলার উদ্বোধন করেন। উদ্বোধন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও হাফিজা জেসমিন। উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , স্থানীয় এমপি ফখরুল ইমাম, প্রধান আলোচক ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনায়য়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী, ঈশ্বরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান প্রমুখ। পরে ঈশ্বরগঞ্জ উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিক ব্যাক্তি এবং ইতিহাস ঐতিহ্য বিষয়ে প্রাবন্ধিক নাজমা মমতাজ স্বলিখিত প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধ পাঠের আলোচক ছিলেন কবি সোহরাব পাশা, আলম মাহবুব, আঠারবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সহীদুর রহমান। বিকেলে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কবিতায় সোহরাব পাশা, নাটকে আলম মাহবুব ও সংগীতে দীপু মোহাম্মদ। স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০