ময়মনসিংহের ফুলপুরে মেধা ডোবায় মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।
জানা গেচে, ফুলপুর ও ধোবাউড়া উপজেলার মধ্যবর্তী মেধা ডোবারপাড় এলাকায় বুধবার রাতে নিখোঁজ হন সে।
নিখোঁজ মোঃ দুলাল মিয়া (৪০)উপজেলার বওলা ইউনিয়নের মেধা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিমের প্রধান মোঃ সাইফুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ ঘটনাস্থলে এসেছি এবং উদ্ধার অভিযান চালিয়ে খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জেলর শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজ ব্যক্তিকে খোঁজে পয়নি উদ্ধারকারীদল।