আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ




মানুষের অভিযোগ শুনতে রাস্তায় নামলেন গফরগাঁওয়ের এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে প্রচার করতে এবং তাদের অভাব-অভিযোগ শুনতে রাস্তায় নেমেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।

গত সোমবার (২৬ জুন) থেকে শুরু করে রোববার পর্যন্ত টানা সাত দিন ধরে একটি মোটরসাইকেল করে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি তার নির্বাচনী আসন গফরগাঁও উপজেলার পৌরশহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় অর্ধ শতাধিক টিম গত এক মাস ধরে উপজেলায় শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের কাছে তুলে ধরতে মানুষের ঘরে ঘরে যাচ্ছে। তারা উপজেলার ইউনিয়নভিত্তিক চলতি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড খতিয়ান নিয়ে তৈরি লিফলেট দলমত নির্বিশেষে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে।

এ কর্মসূচির ফিডব্যাক জানতে আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল একটি মোটরসাইকেল নিয়ে আষাঢ়ের প্রবল বৃষ্টির মধ্যেও একা একা রাস্তায় ছিলেন গত সাত দিন। এই সাত দিনে তিনি যেমন মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, তেমনি হাটবাজারেও গিয়েছেন। তিনি যেখানেই থেমেছেন সেখানেই মানুষের ঢল নেমেছে। বিভিন্ন এলাকা পরিদর্শনকালে ফাহমি গোলন্দাজ বাবেল এমপি শেখ হাসিনা সরকারের আমলে এলাকাবাসীর শান্তি, নিরাপত্তা, উন্নয়ন মানুষের কাছে তুলে ধরে আবারো নৌকা মার্কায় ভোট চান।

উপজেলার সালটিয়া গ্রামের বৃদ্ধা জামেনা খাতুন (৮০) বলেন, এমপি বাবেল আমাদের বাড়িতে এসেছিলেন। আমাদের এলাকায় রাস্তাঘাট হয়েছে, এই সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে তার হাত ধরে। তাকে আমরা দোয়া করে দিয়েছি। একটি নলকূপের জন্য দাবি জানিয়েছি।

পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ী রইছউদ্দিন (৪৮) বলেন, শান্তিতে ব্যবসা করতে পারছি, উন্নয়ন হচ্ছে। এমপি সাহেব আমাদের দেখতেও এসেছেন, অভাব-অভিযোগ শুনতে এসেছেন। আমরা খুশি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চালাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল মাঠে নেমেছেন। এই কর্মসূচি দীর্ঘদিন ধরে চলছে। এটি চলমান প্রক্রিয়া।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, এ কর্মসূচি উপজেলার সমস্ত মানুষকে ছুঁয়ে যাবে। দলমত নির্বিশেষে উপজেলার প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরে শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের চলমান বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা যাতে এলাকাবাসী নিতে পারেন সেই প্রচারণাও চালানো হচ্ছে। কিছু সমস্যা থাকলে তা নোট করা হচ্ছে। অচিরেই সেগুলো সমাধানের চেষ্টা করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১