আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : মে, ৬, ২০২৩, ৮:২২ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে মাদকসেবীদের হামলায় সরকারি স্কুল ভাংচুর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষিকার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বাড়িতে ওই ঘটনাটি ঘটে।

প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম অভিযোগ করে জানান বাড়ির পাশ্বের বিদ্যালয় আঙ্গিনায় প্রায়ই মাদকসেবীরা নেশার আড্ডা জমাতো। বিষয়টি তার নজরে আসায় মাদকসেবীদের মানা করায় তারা ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে তার পুত্র নেত্রকোনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র আমির ফয়সাল ভূঁইয়া বাড়ির পাশের আনন্দ বাজার থেকে ফেরার পথে পাশ্ববর্তী গৌরীপুর উপজেলার বৃ-বড়বাগ গ্রামের আব্দুল্লাহ শেখের পুত্র মাহিন মিয়া সহ তার সহযোগীরা মিলে মারধর করে।

প্রধান শিক্ষিকা বিষয়টি তাৎক্ষনিক মাহিনের বাবাকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা স্বশস্র অবস্থায় বিদ্যালয়ে এসে প্রাক প্রাথমিক শ্রেণি কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে পাখা, লাইট, বেঞ্চ ও দরজা জানালা কুপিয়ে তছনছ করে দেয়।

পরে তারা প্রধান শিক্ষিকার বসতঘরে হামলা চালায় এবং তাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ সময় রোকেয়া বেগম নিরুপায় হয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্থাছিনুর রহমান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষিকাকে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১