আজ বুধবার ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মে, ৪, ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৫

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালি পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম চুরখাই একটি ফিলিং ষ্টেশনের সামনে থেকে মাদক মামলার আসামী মোঃ ইমনকে ২০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করে।এসআই মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে একটি টীম কালীবাড়ী পুরাতন গোদারাঘাট বউ বাজার থেকে মাদক মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে ১০ গ্রাম হেরোইনসহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম চরকালীবাড়ী চায়না মোড় থেকে মিলগেইট বাজারগামী থেকে মাদক মামলার আসামী আবু বক্কর সিদ্দিক, স্বপন মিয়া, শ্যামল চন্দ্র ষোষকে ৩ শত গ্রাম গাজাসহ,
এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম চরনিলক্ষীয়া ফকির বাড়ী এলাকা থেকে মারামারি মামলার আসামী রিয়াজুল আদব, হানিফ ফকির, রিনা আক্তার,
এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শহিদ, এএসআই ভোলনাথ সাহা ২নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম সিটি কর্পোরেশন এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ তানিম মিয়া, মৃদুল ইসলামকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আলা উদ্দিন, উত্তম কুমার, রিফাত আল আফসানী এবং এএসআই রেজাউল করিম পৃথকভাবে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন তপন, শফিকুল ইসলাম ও নাহিদা হাফিজ। গ্রেফতারকৃতদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১