আজ রবিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১০, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ




করোনার পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর

করোনা মহামারির পর দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় বিয়ের আসর অনুষ্ঠিত হয়েছে। ইস্টার সানডে উপলক্ষে এদিন একসঙ্গে কয়েক শত কনের গণবিয়ে সম্পন্ন হয়।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল পেন্টিকস্ট হলিনেস চার্চের উদ্যোগে প্রতি বছর তিনবার এমন গণবিয়ের আয়োজন করা হয়। এর মধ্যে ইস্টার সানডে, ডিসেম্বর এবং সেপ্টেম্বরে এই বিয়ে হয়ে থাকে।

বিয়ে অনুষ্ঠানের পর সরকারি এক নারী কর্মকর্তা লেবোগিলে মামাতেলা (৩৮) জানান, আমি খুশি। তিনি একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের আগেই তিনি তার হবু স্বামীর সন্তানের মা হয়েছেন।

ডেইলি মেইলের খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় এই চার্চটিতে নেতৃত্ব নিয়ে অনেক দিন ধরে ক্ষোভ আছে। তা থেকে নিস্তার পাওয়ার জন্য সেখানে সবচেয়ে বড় এই গণবিয়ের আয়োজন করা হয়।

২০১৬ সালে এই চার্চের নেতা গ্লেটন মোডিজ মারা যান। তারপর থেকে এর দখল নিয়ে উত্তরাধিকার দাবি করে লড়াই চলছে তিন ভাইয়ের মধ্যে। ২০২০ সালে এই চার্চে অন্য একটি জমায়েতের সময় সেখানে গুলি করা হয়। তাতে কমপক্ষে ৫ জন নিহত হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০