মযমনসিংহের তারাকান্দা বিভিন্ন অফিস পরিদর্শন করেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গৃহহীন ও ভৃুমিহীন মুক্ত ঘোষনা প্রধানমন্ত্রীর ভিডিও
কনফারেন্স অংশ গ্রহন শেষে করছেন বিভাগীয়
কমিশনার শফিকুর রেজা বিশ্বাস উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও উপজেলা চত্বরে শেখ রাসেল ফোয়ারা পরিদর্শন করেন। পরে তারাকান্দা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে
গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান,
তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের,
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কমর্কর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক পমুখ।