আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ১৬, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ




ওসিমেনে উড়ছে নাপোলি, চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস

প্রথম লেগে ইনট্রাক ফ্রাঙ্কফুটের মাঠে ২-০ গোলে জিতেছিল নাপোলি। তাতেই ইতালির লিগ শিরোপা জয়ের পথে থাকা নাপোলি ইতিহাস গড়ার পথ রচনা করে ফেলেছিল। দ্বিতীয় লেগে ঘরের মাঠে দলটি ৩-০ গোলে ফ্রাঙ্কফুটকে উড়িয়ে দিয়েছে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রেখেছে।

নাপোলির জয়ে প্রথম লেগে এক গোল করেছিলেন ‘নাইজেরিয়ান ম্যারাডোনা’ খ্যাত ভিক্টর ওসিমেন। দ্বিতীয় লেগে তার পা থেকে এসেছে জোড়া গোল। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকা। ৫৩ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করেন তিনি।

এরপর ৬৪ মিনিটে জিলিনস্কি পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। দুই লেগে দুর্দন্ত জয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রেখেছে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার মাতানো ক্লাব নাপোলি। ওসিমেন চলতি মৌসুমে সব মিলিয়ে ২৮ ম্যাচে করেছেন ২৩ গোল।

নাপোলি শেষ আটে যাওয়ায় ইতালির লিগেরও রেকর্ড হয়েছে। ২০০৫-০৬ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রেখেছে ইতালির তিন ক্লাব। অন্য দুই দল হলো এসি মিলান ও ইন্টার মিলান। এছাড়া নাপোলি কোয়ার্টার ফাইনালে পা রাখতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি (২৫) গোল করেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১