আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ৷
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৮, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ




চেয়ারম্যান কর্তৃক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউপি যুবলীগ আহবায়ককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর শহরে এ ঘটনাটি ঘটে। আহত যুবলীগ নেতাকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাথায় আঘাত জনিত কারণে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন।

জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলী উসমান পৌর শহরের যাত্রী ছাউনির সামনে আসলে ওই ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক ঝন্টু তাকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

আহত আলী উসমানের ভাই আঃ হাকিম জানায়, ৩/৪ দিন পুর্বে পানান গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলী উসমানকে পিটিয়ে আহত করেছে চেয়ারম্যান।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগটি অস্বিকার করে জানান, আলী উসমান আমার বিরুদ্ধে খেলা নিয়ে নানান আপত্তিকর মন্তব্য করে আসছিলো। ঘটনার সময় সে আমার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে আহত হয়েছে।

এ সম্পর্কে ওসি মোস্তাছিনুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, চেয়ারম্যানের সাথে এক লোকের হাতাহাতি হয়েছে শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১