আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৫, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ




গৌরীপুরে নুরুল ইসলাম কাপ দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২যুগে যুগান্তর ২৪দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (২৫ ফেব্রুয়ারি-২০২৩) দাবা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ান হয় মো. নাসির উদ্দিন ও রানারআপ হন মো. সেলিম। খেলা পরিচালনা করেন উপজেলা স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আরএমজি এগ্রো লিমিটেডের পরিচালক সুশান্ত সাহা প্রেমু, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নাজিম উদ্দিন, গৌরীপুর রির্পোাটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, শামীমা আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।

৩০জানুয়ারি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১