ময়মনসিংহের তারাকান্দায় নির্মানাধীণ ঘর ভাঙচুর ও নারীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়নের বগিরপাড়া (দাদরা) গ্রামের আঃ মতিন ফকির ১০শতাংশ ক্রয় করে ঘর বাড়ি নির্মান করে।২২ ফেব্রুয়ারী বুধবার সকালে প্রতিবেশী বাড়ির সাবেক ইউপি সদস্য রাশেদ,মোকছেদুল, সজিব ও মোজাম্মলের নেতৃত্বে ১০/১৫ দেশীয় অস্রেশস্রে সজ্জিত হইয়া আঃ মতন ফকিরের নির্মাণাধীন ঘরের পিলার ও ঘর ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গিলে রোকিয়া খাতুন,কাকলী আক্তার ও জড়িনা বেগম কে মারধর করে। এ সময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনা স্থলে আসলে দৃর্বত্তরা পালিয়ে যায়। ইউপি সদস্য মঞ্জুরুল হক সরকার জানান, খবর পেয়ে ঘটনস্থলে গিয়ে দেখি মতিন ফকিরের নতুন নির্মাণাধীন ঘরের ৪টি পিলার ভাংগা অবস্তায় আছে। তিনি এঘটনায জড়িতদের শাস্তি দাবী করেন।