ময়মনসিংহের তারাকান্দায় পথ যাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, ,জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে তারাকান্দা উপজেলা যুবলীগের উদ্দোগে আজ ১৯ফেব্রুয়ারী এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান ও যুগ্ন আহব্বায়ক মোঃ বিপ্লব হোসেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলাও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।