আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৩, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ




সিঙ্গেলরা কীভাবে ভ্যালেন্টাইন ডে কাটাবেন?

কথায় আছে, নিজেকে ভালোবাসলেই নাকি অন্যকে ভালোবাসা যায়। তাই ভালোবাসা দিবসে সিঙ্গেলরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। সামনের বছর হয়তো সিঙ্গেল নাও থাকতে পারেন। ব্যস্ত থাকতে পারেন সঙ্গীর জন্য গিফট কেনাকাটায়। এ জন্য আগামীকালের ভালোবাসা দিবসটি ‘মি-টাইম’ হিসেবে রেখে দিন।

নিজেকে উপহার দিন

ভ্যালেন্টাইন ডে তে নিজেই নিজেকে কিছু উপহার দিন। হতে পারে তা কোনো ব্যুফে বা মিষ্টি জাতীয় খাবার। অথবা আপনার কোনো পছন্দের পোশাক কিংবা প্রিয় কোনো লেখকের বই।

বন্ধুর সঙ্গে সময় কাটান

আপনার বন্ধুও যদি আপনার মতো সিঙ্গেল হয়ে থাকে, তাহলে তো আর কথাই নেই। দুজন মজা করে দিনটি কাটিয়ে দিন। ঘুরে আসতে পারেন কোনো পার্ক বা বইমেলা থেকে। আর যদি ভিড় এড়াতে চান, তাহলে ঘরে বসেই উপভোগ করুন ওয়েব সিরিজ।

শখের কাজটি করুন

আপনার সবচেয়ে পছন্দের কাজটি করুন। যে কাজটি করে আপনি শান্তি পান, তাতে লিপ্ত থাকুন। যেমন—পেইন্টিং, রান্না করা, গার্ডেনিং, গান করা, গান শোনা, আবৃত্তি শোনা বা করাসহ আরও অনেক কিছু।

ভ্রমণ

নতুন কোনো জায়গায় ঘুরে আসুন। ভ্রমণসঙ্গী হিসেবে আপনার সিঙ্গেল বন্ধুকে নিতে পারেন। অথবা একা চলে যান। এতে করে নিজেকে নতুন করে উদ্ভাবন করতে পারবেন।

নিজের যত্ন নিন

পুরো দিনটি জুড়ে নিজের যত্ন নিন। চলে যেতে পারেন কোনো পার্লারে। একটি বডি ম্যাসাজ অথবা ফেসিয়াল উপহার দিন নিজেকে। কাজটি ঘরে বসেও করতে পারবেন। চুলের ভেষজ প্যাক লাগান। মুখে আপনার পছন্দের ফেস প্যাকটি লাগান। এবার কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে সময় কাটান। প্যাক শুকিয়ে গেলে একটি স্টিম বাথ নিয়ে ফেলুন। আয়নায় নতুন করে নিজেকে দেখুন।

নতুন কিছু করুন

এ দিন এমন কিছু করুন যা আপনি অনেক দিন ধরে করতে চাইছেন। কিন্তু সময়ের অভাবে বা ব্যস্ততায় তা হয়তো করা হয়ে ওঠেনি কখনও। হতে পারে ইয়োগা, সালসা ড্যান্স, স্কুটি শেখা। নিজেকে নতুন কিছুর সম্মুখীন করুন।

পরিবারের সঙ্গে সময় কাটান

পরিবারের সদস্যদের জন্য দিনটি রাখুন। বাড়ির সবাই মিলে রান্না করুন অথবা ঘুরতে বেরিয়ে যান। বাসায় বসে ফ্যামিলি ড্রামাও উপভোগ করতে পারেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১