আজ শনিবার ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২৩, ৮:২২ অপরাহ্ণ




কীভাবে দেখবেন মেসি-রোনালদোর আজকের লড়াই?

পাতদৃষ্টিতে অতি সাধারণ একটি ম্যাচ। পিএসজি খেলবে সৌদি আরবের অল স্টার একাদশের বিপক্ষে। সৌদি ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক আয়োজন করছে প্রীতি ম্যাচটির। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

আপনি যদি টুকটাক ফুটবলের খবর নিয়ে রখেন, তাহলে নিশ্চিতভাবেই জানেন ম্যাচটি আর দশটি ম্যাচের মতো সাধারণ নেই। কারণ, রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ দুই বছর পর মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি ক্লাব আল-নাসেরে যাওয়ার পর এটিই হবে সিআরসেভেনের প্রথম ম্যাচ। আল-নাসের ও আল-হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া অল স্টার একাদশের অধিনায়ক থাকবেন তিনি। অন্যদিকে পিএসজির হয়ে নামবেন বিশ্বকাপজয়ী মেসি।

বাংলাদেশি ফুটবলপ্রেমীদের উত্তেজনা কোনো অংশে কম নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের কোনো চ্যানেল খেলাটি সম্প্রচার করবে না। এমনকি এশিয়ার কোনো চ্যানেলে দেখা যাবে না খেলাটি। তাই বলে একদম হতাশ হওয়ার কিছু নেই। খেলা দেখার উপায় আছে।

সৌদি ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি নিজেদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে ফরাসি ক্লাব পিএসজি। এছাড়া অনলাইন স্ট্রিমিং সাইট বেইন স্পোর্টসে খেলাটি উপভোগ করা যাবে। আমেরিকান বাংলাদেশি দর্শকরা ফুবো টিভিতে খেলা দেখতে পারবেন। এছাড়া, ইয়াসিন টিভি অ্যাপ নামিয়েও খেলাটি দেখতে পারবেন মেসি-রোনালদোর ভক্তরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০