আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ




ময়মনসিংহে মশার পাদুর্ভাবমুক্তকরণের দাবিতে রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন 

ময়মনসিংহের মুক্তিযোদ্ধা পল্লীকে মশার পাদুর্ভাবমুক্ত করণের দাবিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও বিএনপির তরুণ রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরীর সিকে ঘোষ রোডস্থ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নিরুপমা ভৌমিক। ধারণাপত্র পাঠ করেন,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো জেলা যুব মহিলা লীগের সদস্য মাহমুদা সাহাব জিতু। বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার জামাল আহাম্মদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামীমা আক্তার বলেন, মুক্তিযোদ্ধা পল্লী কখন কিভাবে গড়ে উঠেছে তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন অবহিত নয়। এ পল্লীর সার্বিক উন্নয়নে আরো নজর দেয়া হবে।
এ সময় মুক্তিযোদ্ধা পল্লীর উন্নত পরিবেশ, রাস্তা প্রশস্থকরণ, ড্রেন নির্মাণ, মশকমুক্ত করণ সম্পর্কে বক্তব্য রাখেন- সাংবাদিক ও বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম বাপ্পী বাপ্পী,সাংবাদিক একেএম আব্দুল আজিজ, দক্ষিণ জেলা জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, মহানগর আওয়ামী লীগের রফিকুল ইসলাম রতন, লিখিত বক্তব্য পাঠ করেন, সুমন ঘোষ, মাহজাবিন জেবিন রাজনৈতিক ফেলো বিএনপি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরজাহান বেগম, সুধাংশু কুমার, মুক্তিযোদ্ধা পল্লীর বজলুর রহমান কাজল, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সাংবাদিক স্বাধীন চৌধুরী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের স্বার্থের বিষয়ে সকল রাজনৈতিক মহল এক হলে সকল সমস্যা অবশ্যই সমাধান সম্ভব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০