আজ বুধবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১১, ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ




ফরাসি লিগ ওয়ানে মাঠে নামছে মেসি-নেইমাররা

ফরাসি লিগ ওয়ানে আজ নামছে মেসি-নেইমারের পিএসজি। তাদের প্রতিপক্ষ অজেঁ। ম্যাচটি শুরু হবে রাত ২টায়।

বিশ্বকাপ জয়, বিশ্বকাপের উদযাপন, বিশ্বকাপে খেলার ক্লান্তি কাটিয়ে পিএসজি’র জার্সিতে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। তিনি ক্লাবে যোগ দিয়েছেন এক সপ্তাহ হয়ে গেছে। পূর্ণ ফিটনেসে এসেছেন তিনি। এখন অপেক্ষা প্রথমবার পিএসজির হয়ে মাঠে নামার। শিরোপা জয়ের পর দীর্ঘ ছুটি কাটিয়ে ফিরেছেন আর্জেন্টাইন তারকা।

মেসির বিশ্বকাপ শিরোপা উদযাপনের মধ্যে দুটি লিগ ম্যাচ খেলেছে পিএসজি। যার একটিতে হার ও একটিতে জয় দেখেছে তার দল। নেইমার জুনিয়র লাল কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন। এমবাপ্পে ও আশরাফ হাকিমি গেছেন ছুটিতে। এবার আর্জেন্টাইন সুপারস্টারের ক্লাবের ভার বহন করার পালা। ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন তিনি। যদিও শুরুর একাদশে থাকবেন কিনা নিশ্চিত নয়।

বিশ্বকাপ যাত্রার আগে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১২ গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা। দারুণ ছন্দে ছিলেন তিনি। বিশ্বকাপেও তিনি সাত গোল করেছেন। ক্লাবে নতুন শুরুতে পুরনো ফর্ম দেখাতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

মেসি বিশ্বকাপ শেষ করে পিএসজির ক্যাম্পে এসে গার্ড অব অনার পেয়েছেন। তাকে পুরস্কার দেয়া হয়েছে। সংবাদ মাধ্যম দাবি করেছে, প্যারিসে আসার সময় ভক্তদের জন্য উপহার নিয়ে এসেছেন লিও। তা হলো, পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে চান তিনি। তার সঙ্গে চুক্তি নবায়নের জন্য পিএসজি নাকি মোটা অঙ্কের বেতনের প্রস্তাব করতে যাচ্ছে।

প্রতিপক্ষ অজেঁ শক্তি সামর্থ্য ও পরিসংখ্যানে অনেক পিছিয়ে। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি আর টেবিলে বিপরীত মুখী অবস্থান অজেঁর। দু’দলের শেষ ১৬ দেখায় ১৫টি জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১