আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ




সৎ-মেধাবীরা না এলে রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে এখন আর ভালো মানুষ আসতে চায় না। ছাত্র রাজনীতিতে একই অবস্থা। ভালো, সৎ ও মেধাবীদের রাজনৈতিক আনতে হবে, না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে।

রোববার রাজধানীর রমনা রইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আসলে আমার ১৭ বছরে মন্ত্রীত্ব বিরল। আওয়ামী লীগের মতো দলে ৩ বার সাধারণ সম্পাদক, অনেক পেয়েছি। তবে সবই ওপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কৃতিত্ব।

তিনি বলেন , ৭৫ সালে ইতিহাস সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছিল। পৃথিবীতে এমন হত্যা আর হয়নি। এই হত্যাকাণ্ডের কারণেই ধীরে ধীরে রাজনীতির অঙ্গনে উঁচু দেয়াল সৃষ্টি হয়েছে।  আওয়ামী লীগ একদিনে একশ সেতু উদ্বোধন করতে পারে কিন্তু রাজনীতিতে আমরা কোনো উঁচু দেয়াল সৃষ্টি করিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে আজকে ভালো মানুষ আসতে চায় না। আজকে রাজনীতিতে কোনো শিক্ষিত, সৎ মানুষ আসতে চায় না। একই অবস্থা ছাত্র রাজনীতিতে। ছাত্র রাজনীতিতেও ভালো মানুষ আসতে চায় না। কিন্তু রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে তাহলে খারাপ লোক রাজনীতিতে আসলে রাজনীতি খারাপ হয়ে যাবে। দেশের মন্ত্রীতে খারাপ আসবে।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। দেশের রাজনীতিকে বাঁচাতে হলে  শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, এদেশের উন্নয়নকে বাঁচাতে হলে দেশ পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।

খেলা হবে স্লোগান দেওয়ায় অনেকই সমালোচনা করেন এমন কথা উল্লেখ করে ওবায়দুল কাদের আবারও খেলা হবে স্লোগান দিয়ে বলেন, দুর্নীতির বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।

জাতীয় পার্টি-জে,পি’র সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে জাতীয় পার্টি-জে,পি’র ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ বিভিন্ন নেতাকর্মীরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১