ময়মনসিংহের তারাকান্দায় ইংরেজি নববর্ষ/২০২৩ উপলক্ষে এক বিশেষ সভা গতকাল রবিবার উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মিজাবে রহমত এর সভাপতিত্বেঅনুষ্ঠিত হয়। সভার শুরুতে অথিতিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয।
উক্ত সভা বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এডভোকেট ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার,
ময়মনসিংহ জেলা পরিশদ সদস্য মেজবাহ উল আলম চৌধুরী রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, প্রমুখ। সঞ্চালনায় করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু সুধন কুমার বিশ্বাস।