আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৬, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ




আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা-রাশিয়ার নাক গলানো চাই না: পররাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের রক্তে গণতন্ত্র ও মানবাধিকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমেরিকা-রাশিয়া বা বিশ্বের কোনো লোক আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাক, তা চাই না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে গণতন্ত্র যখন ভূলুণ্ঠিত হলো তখন আমরা যুদ্ধে যাই, দেশ স্বাধীন করি। আমাদের মানবাধিকার নিয়ে কারও মাতব্বরি করার কোনো সুযোগ নেই।’

আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মেট্রোরেল নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বের সব উন্নত দেশে মেট্রোরেল আছে। এই প্রথম বাংলাদেশে হচ্ছে, এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’

ইচ্ছা, আন্তরিকতা ও সাহস থাকলে সব সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘মেট্রোরেল তারই উদাহরণ। মেট্রোরেল করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ও আন্তরিকতার কারণে। তার দূরদর্শী নেতৃত্বের কারণে নিজেদের পয়সায় পদ্মা সেতু হয়েছে, নদীর তলদেশে টানেল হচ্ছে, মেট্রোরেল হচ্ছে।’

মেট্রোরেল নির্মাণ যাতে না হয় সেজন্যও অনেক ষড়যন্ত্র হয়েছে মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, ‘সঠিক সময়ে মেট্রোরেলের কাজ শেষ করতে জাপান করোনাকালেও নিরলস কাজ করে গেছে। তারা কাজে গাফিলতি করেনি। জাপানকে ধন্যবাদ জানাই।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১