আজ মঙ্গলবার ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৮, ২০২২, ১:২৯ অপরাহ্ণ




বিএনপির ছেড়ে দেওয়া ৫ আসনে ভোটের তফসিল ঘোষণা

বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব আসনে ভোট হবে আগামী ১ ফেব্রুয়ারি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় কমিশন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বাকি চার কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এসব আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়, ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হবে। ভোটে সিসি ক্যামেরা থাকবে কিনা, তা পরবর্তীতে জানানো হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি৷ মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৫ জানুয়ারি। ভোট ১ ফেব্রুয়ারি।

যেসব আসনে উপনির্বাচন হবে সেগুলো হচ্ছে-ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২।  আগে এসব নির্বাচন হওয়ার পর সংরক্ষিত নারী আসন-৫০ এর  ভোটের তারিখ  ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব।

গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে দলের নেতারা সংসদ থেকে পদত্যাগের ঘোষনা দেয় দলটি। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে অনঢ় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা এ দল। তারই প্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবলায়।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসহ মোট ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে বিএনপির সংসদ সদস্য ৭ জন। তাদের মধ্যে ৬ জনের পদত্যাগ গ্রহণ করে সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবলায়।  তারা হলেন— বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ভূঞা এবং সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানা।

দেশের বাইরে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগ এখনো গ্রহণ করা হয় নাই। তবে  ইতোমধ্যে তিনি  ই-মেইলে পদত্যাগপত্র জমা দিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১