আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
মো. সেলিম || নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরগঞ্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২২, ৮:৫০ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে জ্বীনের বাদশা প্রতারক ল্যাংড়া বাবুল আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল ওরফে জ্বীনের বাদশা বাবুল (৪৫) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার কবির ভুলসোমা প্রামের সব্দর আলীর পুত্র বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল ওরফে জ্বীনের বাদশা বাবুল জেলার ধোবাউড়া উপজেলার বাগড়া গ্রামের শওকত আলী (৪০) কে জ্বীনের মাধ্যমে ১২০ কোটি টাকা ও একটি স্বর্ণের পুতুল পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়ে বিগত ১২ নভেম্বর থেকে বিভিন্ন সময়ে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। জ্বীনের মাধ্যমে টাকা পেতে বিলম্ব হতে থাকায় এবং জ্বীনের বাদশা খ্যাত প্রতারক বাবুল বিভিন্ন তাল বাহানায় ঘুরাতে থাকলে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেন শওকত আলী। থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রতারক বাবুলকে গ্রেফতার করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্বীনের বাদশা হিসেবে প্রতারনার কথা বাবুল স্বীকার করেছে। এঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১