আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২, ২০২২, ৭:২২ অপরাহ্ণ




কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ব্যক্তির নাম সিয়াম। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে হারুণ অর-রশিদের ছেলে। শুক্রবার দুপুরে সিয়ামকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের নাওডাঙ্গা পুলেরপাড় বাজারে অবস্থান নেয় পুলিশ। এর কিছুক্ষণ পরে উপজেলার বালারহাট এলাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান ও মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে কাভার্ডভ্যানের ড্রাইভারসহ মাদক কারবারির কয়েকজন পালিয়ে যায়। এ সময় কাভার্ড ভ্যান থেকে ৩৩ কেজি গাঁজাসহ সিয়ামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৩ কেজি গাঁজাসহ সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১