আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৭, ২০২২, ৭:১৭ অপরাহ্ণ




কুড়িগ্রামে ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে খেলনা পিস্তলসহ নারী আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় মুল্যবান সীমানা ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। ওই নারী কচাকাটার সতিপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। রোববার (২৭ নভেম্বর) সকালে ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ নভেম্বর) রাতে সতিপুর গ্রামে। প্রতারণার শিকার আলী আশরাফ চট্টগ্রাম জেলার মিরশরাই থানার নন্দীগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে। মামলার ও এজাহার সুত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল নামের এক ব্যক্তি চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরীর সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে পরিচয় হয়। পরে বাড়িতে এসে আপেল তার মুঠোফোনে আলী আশরাফকে জানায় তার মামির কাছে ম্যাগনেট সীমানা পিলার রয়েছে। যার মুল্য অনেক টাকা বলে লোভ দেখিয়ে তাকে কুড়িগ্রাম ডেকে নিয়ে আসে। কালো টেপ দিয়ে মোড়ানো ভুয়া সিমেন্টের সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন আপেল ও আপেলের পাতানো মামি বেলি বেগমসহ আরও ৩-৪ জন। টাকা দিতে না পারায় আলী আশরাফকে হত্যা করবেন বলে ভয় দেখান তারা। পরে এক পর্যায়ে ওই নারী ও তার সঙ্গিরা আলী আশরাফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেন। ভুক্তভোগী আলী আশরাফ জীবন বঁাচার তাগিদে ঘরের দরজা ভেঙে দৌড়ে গিয়ে বাড়ির পাশে ধান খেতে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করলে বিস্তারিত জানায় আলী আশরাফ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী আলী আশরাফ বলেন, ম্যাগনেট সীমানা পিলারের লোভ দেখিয়ে গতকাল শনিবার আমাকে ডেকে আনেন আপেল ও তার মামি। শনিবার রাতে আমাকে একটি বাড়িতে নিয়ে ভুয়া সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন তারা। আমি টাকা দিতে না পারায় আমাকে নির্যাতন শুরু করে এবং হত্যার হুমকি দেয়। কোন রকমে পালিয়ে জীবন বঁাচিয়েছি। পরে থানায় এসে তাদের নামে মামলা করেছি। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলী আশরাফ নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রতারণায় ব্যবহিত সিমেন্টের তৈরি ভুয়া সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১