আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২২, ২০২২, ৭:০২ অপরাহ্ণ




ঘাটাইলে বিএনপির কর্মী সমাবেশে পুলিশের গুলি, আটক ৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা বিটিপাড়া এলাকায় কর্মী সমাবেশে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুঁড়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আট নেতাকর্মীকে আটকসহ কটকেল উদ্ধার করেছে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার সমকালকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার কাশতলা গ্রামের বিটিপাড়া এলাকায় জমায়েত হয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুঁড়েছে। আটক করা হয়েছে আট নেতাকর্মীকে। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি কটকেল উদ্ধার করা হয়েছে। ইটপাটকেলও প্রস্তুত করে রাখা হয়েছিল। মামলার প্রস্তুতি চলছে।’

তবে বিএনপির আটক নেতাকর্মীদের নামপরিচয় এখনও জানা যায়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ সমকালকে বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় জনসভাকে সফল করতে কর্মী সমাবেশের আয়োজন করে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলি ছুঁড়েছে। নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে গেছে। অন্য বাড়ি থেকে বালতি এনে পুলিশ কটকেল রেখে গতানুগতিকভাবে নাটক সাজিয়েছে।’ অনতিবিলম্বে নেতাকর্মীদের মুক্তি চান লুৎফর রহমান খান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১