ময়মনসিংহের তারকান্দায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়নের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫নভেম্বর) বেলা ৯ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় তারাকান্দা উপজেলা প্রশাসন এ আয়োজন করেন।
কর্মশালায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, পরিদর্শক চন্দন গোপাল সুর।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রণ ঠাকুর, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজী মোহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন প্রমূখ।
কর্মশালায় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ – মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন,জনপ্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।