ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছয় বছরের নাঈম নামের এক শিশু কে কুপিয়ে হত্যা করেছে চাচা। শনিবার দুপুরে উপজেলা রাজিবপুর ইউনিয়নের দেবস্তান গ্রামে ওই ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাঈম (৬) ঘরে বসে ভাত খাচ্ছিল সেখানে তার চাচা আব্দুল আব্দুল বারেক (৩৫) বসে মোবাইল দেখছিল। নাঈমের মা পুকুরে ও বাবা বাড়ির পাশে ছিল। নাঈমকে একা ঘরে পেয়ে চাচা উপর্যপুরি দা দিয়ে কুপাতে থাকে মা দৌঁড়ে এসে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। বাড়ি থেকে চিকিৎসকের নিকট নিতে চাইলে মায়ের কোলেই শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা বারেককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় ইউপি সদস্য অলি উল্লাহ অলি জানান, বারেক প্রায় সময়ই মস্তিষ্ক বিকৃত মানুষের মতো আচরণ করে কিছু দিন ভালো থাকার পর আবার আচরণ পরিবর্তন হয়ে যায়। এর পূর্বে একবার তার ভাবীকে কুপিয়ে জখম করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।