আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১২, ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ণ




ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বিসিক শিল্পনগরীর একটি কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছেন। শনিবার ভোর রাত ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর বাংলাদেশ এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড নামে একটি কীটনাশক তৈরির কারখানার চার তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় শনিবার ভোর রাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। সেখানে কেমিক্যালের গোডাউনও ছিল। তবে রাতে তিনজন সিকিউরিটি গার্ড ছাড়া কারখানায় আর কেউ ছিল না।

ধামরাই ফায়ার সার্র্ভিসের অফিসার সোহেল রানা জানান, সকাল পৌনে ৫টার দিকে খবর পেয়ে প্রথমে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন বেড়ে যাওয়ায় ঢাকা, সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজমুজ্জামান বলেন, সকাল ১০টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও এক দেড় ঘণ্টা সময় লাগতে পারে। তবে কিভাবে আগুন লেগেছে তার সূত্রপাত জানা যায়নি।

স্থানীয়রা জানান, আগুন লাগার কিছুক্ষণ পর তৃতীয় ও চতুর্থ তলায় বিস্ফোরণের বিকট শব্দ হয়েছে। তাদের ধারণা, কীটনাশকের ড্রাম বিস্ফোরণ হয়েছে।

ওই কারখানার ম্যানেজার আবু সাঈদ জানান, রাতে কারখানায় কাজ হয় না। তিনজন সিকিউরিটি গার্ড ছিল। তবে আগুন কীভাবে লেগেছে তা তিনি জানেন না। তবে কারখানায় ব্যাপক ক্ষতির আশংকা করছেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১