আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২২, ৬:১০ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ কালে জনতার হাতে আটক ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতা ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে।

জানা যায়, উপজেলার সোহাগী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা শেষে মায়ের সাথে বাড়ি ফেরার পথে একদল যুবক মাকে মারধর করে মেয়েকে জোর পূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার সময় মা ও মেয়ের আত্মচিৎকারে পথচারীরা পথরোধ করে ২জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালকাপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র রিয়াদ ও একই গ্রামের শাহজাহানের পুত্র সোহেল। পরে স্থানীয় পথচারীরা থানায় খবর দেয়। খবর পেয়ে এসআই সায়েদুর রহমান আটককৃত ২ যুবককে থানায় নিয়ে যায়।

এঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ্আটককৃত অপহরণকারীসহ ৬জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় এজহার দায়ের করেন। রাত ১০টায় এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোছতাছিনুর রহমান জানান, এঘটনায় ২জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০