বেপরোয়া গতির দ্রুতগামি বাস পিষে মারলো রিয়াদুল ইসলাম (১৯) নামে এক এনজিও কর্মীকে।
রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ -শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার উত্তর বাজার কলেজ রোড মোড়ে ময়মনসিংহ গামী সোনার বাংলা সার্ভিসের একটি বাস সাইকেল আরোহী সেবা এনজিও কর্মী মোঃ রিয়াদুল ইসলামকে চাপায দিয়ে পিষে গুরুতর জখম করে। স্থানীয় জনতা আহত অবস্থা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থা দুপুরে মারা যায়। নিহত এনজিও কর্মী রিয়াদুল ইসলাম উপজেলার বনপলাশিয়া গ্রামের মোঃ রাশিদুল ইসলামের পুত্র।