আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৯, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে উপজেলা কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৯ অক্টোবর/২০২২) থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে থানা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক শহিদ হারুণ পার্কে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও হাসান মারুফ, আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, মাওহার চেয়ারম্যান আল ফারুক, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, ব্যবসায়ী ঐক্য সংগঠনের সভাপতি মো. ইউসুফ আলী, মইলাকান্দার বেলায়েত হোসেন মনুজ, ডৌহাখলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, ভাংনামারী ইউনিয়ন আ’লীগের সভাপতি সার্জেন্ট (অব.) নুরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মো. সাদেকুর রহমান সাদেক, দিলুয়ারা আক্তার, সাবেক কাউন্সিলর শিউলী চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও ফারুক আহাম্মেদ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১