আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৬, ২০২২, ৭:৩৬ অপরাহ্ণ




কুড়িগ্রামে ভাইদের মঙ্গল কামনায় ভাইফোঁটা অনুষ্ঠিত

 ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণে কুড়িগ্রাম সরকারি কলেজে ভাইফোঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (বুধবার)২৬ অক্টোব বিকেল ৪ টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করে সনাতন বিদ্যার্থী সংসদ নামের একটি হিন্দু ধর্মীয় শিক্ষার্থীদের সংগঠন। অর্ধশতাধিক সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থী তাপস রায় বলেন, এই ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের মধ্যে ভাই-বোনদের বন্ধন আরও দৃঢ় করবে। এমন আয়োজন যাতে নিয়মিত হয় এজন্য আমরা সবাই চেষ্টা করবো। আয়োজক কমিটি একজন মাখন রায় বলেন, আমরা প্রতিবছরই আমাদের সংগঠন থেকে এধরণের আয়োজন করে থাকি। শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ ভালো। আমরা এই অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখবো। ভাইফোঁটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবের পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপূজার দুই দিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিনে উদযাপিত হয়। অনুষ্ঠান শেষে ভাইদের পক্ষ থেকে বোনদের উপহার প্রদান করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, এ বছর ২৪ অক্টোবর দীপাবলি অনুষ্ঠিত হয়েছে। তার পর গোবর্ধন পুজো। ২৬ অক্টোবর ভাইফোঁটা। ওই দিন দুপুর ২টা বেজে ৪২ মিনিটে দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে। এই তিথি থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। তাই এ বছর ২৬ এবং ২৭ অক্টোবর, দুই দিনই ভাইফোঁটা পালন করা যাবে বলে জানিয়েছে পুরোহিতগণ। তবে ২৬ অক্টোবর দ্বিতীয় তিথি শুরু হওয়ার পরই ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আদর্শ সময় বলে মনে করছেন পুরহিতরা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১