আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৬, ২০২২, ২:১৩ অপরাহ্ণ




ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ যানজট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর অংশে গর্ত ও খানাখন্দে পানি জমে আছে। বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় মহাসড়কের কয়েকটি স্থানে লেন সংকুচিত হয়ে এক লেনে গাড়ি চলাচল করছে। এতে কয়েক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়েছে।

সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহণ শ্রমিকরা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবের বৃষ্টির কারণে সোমবার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকায় যান চলাচলে ধীরগতি ছিল। কোথাও কোথাও থেমে থেমে যানবাহন চলছিল। বৃষ্টির প্রভাবে মহাসড়কের নতুন করে খানাখন্দ তৈরি ও পুরনো খানাখন্দগুলো বড় আকার ধারণ করে অনেক জায়গাতেই গর্তে পরিণত হয়েছে।

পুলিশ ও বিআরটি প্রকল্পের কর্মকর্তারা ইট, বালুসহ নানা উপকরণ দিয়ে সেই খানাখন্দ মেরামত করলেও ভারি যানবাহন চলাচল করায় তা উঠে গিয়ে বড় গর্তের তৈরি হয়েছে। এসব খানাখন্দ ও গর্তের কারণেই যানজটের তৈরি হয়েছে।

অন্যদিকে টঙ্গীর মিলগেট এলাকায় পাঁচ থেকে ছয় লেনে গাড়ি চলত, সেখানে বিআরটি প্রকল্পের কাজ চলায় লেন সংকুচিত হয়ে পড়ে ঢাকায় প্রবেশে এবং ঢাকা থেকে বের হতে এক লেনে চলাচল করছে গাড়িগুলো।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) অশোক কুমার পাল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পে কাজ চলমান। টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে গর্ত করে উড়াল সেতুর পিলার তোলা হয়েছে বৃষ্টিতে সেই গর্তের পাড়ের মাটি ভেঙে পড়ায় মহাসড়কের ওই অংশে ঢাকামুখী এক লেনে গাড়ি চলাচল করছে। এখানেই মূলত যানজট হচ্ছে।

এ ছাড়া বৃষ্টিতে খানাখন্দে পানি জমে থাকায় বিআরটি প্রকল্পের কর্মকর্তারা ইট-সুড়কি দিয়ে মেরামত করেছিল। ভারি যানবাহন সেগুলো উঠে গেছে। খানাখন্দগুলো বড় হয়ে গিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

বিআরপি প্রকল্পের অগ্রগতি, দুর্ভোগের করণীয় জানতে প্রকল্পের পরিচালক মো. মহিরুল ইসলাম খানের মোবাইল ফোনে যোগাযোগে চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০