ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে ১০১ জন জীবিত মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড এবং মৃত ৮৪ জন মুক্তিযোদ্ধা পারিবারের মাঝে ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।