আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ




প্রত্ন-প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ-পর্যটনকেন্দ্র স্থাপনের দাবিতে গৌরীপুরে স্বজনদের শোভাযাত্রা

ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (২১ অক্টোবর/২০২২) ‘গৌরীপুর উপজেলাসহ ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও উপজেলার প্রত্ন-প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্রদর্শন ও পর্যটনকেন্দ্র স্থাপনের দাবিতে শোভাযাত্রা বের করে।

গৌরীপুর হাতেম আলী সড়ক থেকে শোভাযাত্রার শুভ সূচনা হয়। ১৭টি স্থানে এ দাবির পক্ষে স্বজনরা পথসভা করেন। বক্তরা বলেন, গৌরীপুরের বীরঙ্গনা সখিনার সমাধিস্থলকে দু’বার ঘোষণা দিলেও পর্যটনশিল্পের ছোঁয়া লাগেনি, সরকারি-বেসরকারি দখল-বেদখলে জমিদার বাড়ি ধ্বংস হচ্ছে। উচিতপুর মৃত্যুকুপে পরিণত হয়েছে, ত্রিশালের চেচুয়াবিলে লাল শাপলা দেখতে এসে পর্যটকদের রক্তক্ষরণ হচ্ছে। দূর্গাপুরেও পর্যটকদের নিরাপত্তা ও থাকার সুব্যবস্থা নেই। চুনাপাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। এসব প্রাকৃতিক সম্পদ ও প্রত্নতান্ত্রিক নির্দশন সংরক্ষণ ও সকল জেলা এবং উপজেলায় পর্যটননগরী করার জন্য জোর দাবি জানানো হয়।

সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম পুতুল, আবুল খায়ের, আনিসুজ্জামান খান এখলাস, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, নারীনেত্রী গোপা দাস, পলি আক্তার, শাহানাজ খায়ের, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়ক মো. আশিকুর রহমান রাজীব, ক্লাব ৯৭ গৌরীপুরের উপদেষ্টা সুমনা সফিনাজ লাবণী, স্কুল শিক্ষক মো. কামাল হোসেন, মোছা. নার্গিস আক্তার, ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ মো. তাসাদদুল করিম, স্কুল ছাত্রী রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১