আজ মঙ্গলবার ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২০, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ




নামিবিয়ার হার, সুপার টুয়েলভে নেদারল্যান্ডস

খালি হাতে ফিরতে হলো না সংযুক্ত আরব আমিরাতের। বাছাইপর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৭ রানে জিতেছে আমিরাত। ওই জয়ে আসর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে শুরু করা নামিবিয়া। তাদের হারে রানার্স আপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

বৃহস্পতিবার গিলংয়ে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪৮ রান তোলে আরব আমিরাত। ওপেন করতে নেমে মোহাম্মদ ওয়াসিম খেলেন ৫০ রানের ইনিংস। তিনি ৪১ বলে তিন ছক্কা ও এক চারে ইনিংস সাজান। তিনে নেমে চুনদাঙ্গাপইল রিজওয়ান ২৯ বলে তিন চার ও এক ছয়ে ৪৩ রানের ভালো ইনিংস খেলেন। এছাড়া বাসিল হামিদ করেন ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় ২৫ রান।

জবাব দিতে নেমে নামিবিয়ার টপ ও মিডল অর্ডার ভালো করতে পারেননি। টপ অর্ডারের তিন জন মিলে ১৫ রান যোগ করেন। চারে নামা অধিনায়ক গেরহার্ড এমারসন ১৪  ও পাঁচে নামা জ্যান ফ্রাইলিংক ১৫ করে ফিরে যান। ৬৯ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয় দেখছিল দক্ষিণ আফ্রিকার প্রতিবেশি দেশটি।

সেখান থেকে ডেভিড ভিসে দারুণ এক ইনিংস খেলে দলের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ভিসে খেলেন ৩৬ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৫৫ রানের ইনিংস। এছাড়া রুবেল ট্রাম্পেল ম্যান ২৪ বলে করেন ২৫ রান।

শেষ পাঁচ ওভারে জয়ের জন্য ৬৪ রান দরকার ছিল নামিবিয়ার। ভিসের ঝড়ে প্রথম তিন ওভার থেকে ৪৪ রান তুলে ফেলে তারা। শেষ ২ ওভারে করতে হতো ২০ রান। কিন্তু ১৯তম ও শেষ ওভার থেকে মাত্র ১২ রান নিতে পারে ২০২১ বিশ্বকাপে মূল পর্বে জায়গা পাওযা দলটি। তাদের হারে গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে শ্রীলঙ্ক। ‘এ’ গ্রুপের রানার্স আপ নেদারল্যান্ডসের বিপক্ষে ২৪ অক্টাবর প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১