আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৯, ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ




সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর নৌকার মাঝিদের হামলা

সংবাদ প্রকাশের জেরে কুড়িগ্রামে জুয়েল রানা নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে নৌকার মাঝিরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজার এলাকার এ ঘটনা ঘটে। এঘটনায় কুড়িগ্রাম সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞানামা ১০/১৫ জনের নামে লিখিত অভিযোগ করছেন ওই সাংবাদিক। জুয়েল রানা অনলাইন পত্রিকা ঢাকা পোষ্ট ও দৈনিক দেশ রূপান্তরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। মামলার আসামী কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ছত্রপুর এলাকার নুরুল ইসলামের ছেলে পিনটু (২৫) ,মিলন ( ১৮) একই এলাকার নুরুল, নজরুল ইসলাম, বক্কর আলীসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন। তারা সবাই নৌকার মাঝি বলে জানা গেছে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের নির্মাণাধীন শুলকুর বাজার ব্রিজের কাছে নৌকা যোগে লোক পারাপারের নামে মাঝিরা অতিরিক্ত টাকা আদায় করে আসছে। এ নিয়ে গত ১৬ অক্টোবর অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টে “চার বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, বেশি ভাড়ায় পারাপার” শিরোনামে এবং ১৮ অক্টোবর দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় “চার বছরেও সেতু নির্মাণ হলো না” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় নৌকার মাঝিরা সাংবাদিক জুয়েল রানার ওপর ক্ষিপ্ত হয়। ১৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৭ টার দিকে সাংবাদিক জুয়েল রানা তার সহকর্মী ফজলুল করিম ফরাজী সহ কুড়িগ্রাম শহর থেকে শুলকুর বাজার হয়ে বাড়ি ফেরার সময় ওই ব্রিজের কাছে নৌকায় উঠলে নৌকার মাঝিরা সংবাদ প্রকাশের কথা উল্লেখ করে সাংবাদিক জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালায়। এছাড়াও মাঝিরা জুয়েলকে প্রাণনাশের হুমকি দেয় এবং নদীর পানিতে ফেলে দেওয়া চেষ্টা করে। এমন সময় জুয়েলের সহকর্মী ফজলুল করিম ফারাজী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহযোগীতায় আমি ঘটনাস্থল ত্যাগ করি। জুয়েল রানা বলেন, ওই রাস্তা দিয়ে আমার বাড়ি যেতে হয়। মাঝিরা মারধর করার এসময় আমাকে পানিতে ফেলে দিতে ধরে। পরে আমার সহকর্মী ফজলুল করিম ফারাজী স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। এ ঘটনায় থানায় কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছি। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি । অভিযুক্তদের ধরতে আমাদের টিম কাজ করছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১