আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১১, ২০২২, ২:৫৭ অপরাহ্ণ




পেলে, ম্যারাডোনা নয়, ‘সর্বকালের সেরা’ মেসি

‘সর্বকালের সেরা’ ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। কেউ বলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নাম, কেউবা বেছে নেন আর্জেন্টাইন সুপারস্টার দিয়েগো ম্যারাডোনাকে। তবে আসন্ন কাতার বিশ্বকাপের আগে চালানো এক জরিপে এই দুই নামকে টপকে সর্বকালের সেরা হিসেবে জায়গা করে নিলেন লিওনেল মেসি।

যুক্তরাজ্যভিত্তিক ফুটবল বিষয়ক ম্যাগাজিন ‘ফোরফোরটু’ সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে পেলে, ম্যারাডোনাকে টপকে সর্বকালের সেরা হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি।

ফুটবলীয় অর্জন কিংবা কীর্তির দিক থেকে মেসি অনেক কিছু জিতলেও বিশ্বকাপের শিরোপাটাই জিততে পারেননি। সে দিক থেকে ঢের এগিয়ে ম্যারাডোনা এবং পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিতেছেন ৩টি বিশ্বকাপ এবং ম্যারাডোনার দখলে আছে ২টি বিশ্বমঞ্চের শিরোপা। সেদিক থেকে মেসি এখন পর্যন্ত একটিও জিততে পারেননি। এবারের বিশ্বকাপের আসর তাই মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ।

তার আগে সর্বকালের সেরা হিসেবে আখ্যায়িত হওয়া নিশ্চিতভাবে মেসিকে অনুপ্রেরণা যোগাবে। সর্বকালের সেরা হওয়ার পথে মেসি পেছনে ফেলা ম্যারাডোনা আছেন তালিকার দুই নাম্বারে। তিনে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চারে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পাঁচে আছেন ফ্রান্সের মহাতারকা কিংবদন্তি জিনেদিন জিদান।

এছাড়াও সেরা দশে থাকা অন্য ফুটবলাররা হলেন যথাক্রমে ছয়ে নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ, সাতে ইংলিশ ফুটবলার জর্জ বেস্ট, আটে জার্মানের ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, নয়ে হাঙেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস এবং দশে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০